ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকী উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও চীনের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ অক্টোবর) এই উপলক্ষে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলে ঢাকায় চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে চীনের রাষ্ট্রপতি শি এবং তার মাধ্যমে দেশটির সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান।


শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এক হাজার বছরেরও বেশি আগে আমাদের দুই দেশে জনগণ যোগাযোগ স্থাপন করেছিল, যা আমাদের দুটি প্রাচীন সভ্যতার মধ্যে জ্ঞান, সংস্কৃতি এবং বাণিজ্যের প্রবাহকে সহজতর করেছিল।


তিনি আরও বলেন, চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আধুনিক চীন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি তাৎপর্যপূর্ণ অংশীদার।


শুভেচ্ছা বার্তায় আগামীতে চীন ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা আরও জোরদার হওয়ার আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

ads
ads
ads

Our Facebook Page

↑